থাইল্যান্ডের ক্লাব ব্যাংকক গ্লাস এফসির সঙ্গে বাংলাদেশের তৌহিদুল আলম সবুজের কোনো শত্রুতা আছে কি? ক্লাবটিকে পেলেই যে জ্বলে ওঠেন বাংলাদেশের এই স্ট্রাইকার। ২০১৮ সালের মার্চে সবুজের হ্যাটট্রিকেই ব্যাংকক গ্লাসকে ৪-৩ গোলে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এক বছরের বেশি সময় ব্যবধানে একই ক্লাবের বিপক্ষে আজ আবার প্রস্তুতি ম্যাচে নেমেছিল বাংলাদেশ। হ্যাটট্রিক হয়নি, জোড়া গোল করেছেন সবুজ। আর বাংলাদেশ জয় পেয়েছে ৩-০ গোলে।






