ওয়েস্ট লন্ডনে ১১ মাস বয়সী শিশুকে ছুরিকাঘাতে হত্যা চেস্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তার নাম রেহান খান ২৫। সোমবার বিকালে ওয়েস্ট লন্ডনে হান্সলোর সুইনফিল্ড ক্লোজের একটি ঘরে ১১ মাস বয়সী শিশু ও ১ মহিলাকে ছুরিকাঘাত করা হয়।
এতে বালক শিশুটি মারাত্মক আহত হয়। তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া। তার অবস্থা এখনো আশংকাজনক । এই ঘটনায় ৩০ বছর বয়সী এক মহিলাও ছুরিকাঘাতহন। তবে তার অবস্থা আশংকামুক্ত।
ঘটনার সাথে জড়িত সন্দেহে একই ঘরে বসবাসকারী পুরুষ সদস্যকে খুজতে থাকে পুলিশ।
অবশেষে বুধবার নিজ থেকেই পুলিশ স্টেশনে যান অভিযুক্ত রেহান খান। পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি ভিকমের পূর্ব পরিচিত। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।






