ভারতজুড়ে শ্রমিকদের ৪৮ ঘণ্টার বন্‌ধ্‌

ভারতজুড়ে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার বন্‌ধ্‌। ১৭টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়ন এই বন্‌ধের ডাক দিয়েছে। কংগ্রেসের শ্রমিক সংগঠন এই বন্‌ধে সমর্থন জানিয়েছে।

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে এই বন্‌ধ্‌ চলছে। ১২ দফা দাবির মধ্যে রয়েছে শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানের সুযোগ করা, মাসিক বেতন ন্যূনতম ১৮ হাজার রুপি, মাসিক ৬ হাজার রুপি সর্বজনীন পেনশন দেওয়াসহ বেসরকারি সংস্থাকে জাতীয়করণ বন্ধ করা। এই বন্‌ধ্‌ প্রতিহত করার জন্য কলকাতায় নামানো হয়েছে পাঁচ হাজারেরও বেশি পুলিশ। শহরের বিভিন্ন বাজার, অফিস চত্বর, বাস ডিপো, ফেরিঘাট, মেট্রো স্টেশন মিলিয়ে ৩০০ স্থানে রয়েছে পুলিশের দল।

LEAVE A REPLY