পোশাকশ্রমিকদের মজুরি সমস্যা সমাধানে কমিটি

নতুন মজুরিকাঠামো নিয়ে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১২ সদস্যের একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি নতুন মজুরিকাঠামোতে কোনো সমস্যা থাকলে তা খুঁজে বের করে সমাধান করবে। এক মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে।

সরকার, মালিক ও শ্রমিকপক্ষের ত্রিপক্ষীয় বৈঠকে আজ মঙ্গলবার রাতে এই কমিটি গঠন করা হয়। রাজধানীর দৈনিক বাংলা এলাকায় শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। তিনি জানান, ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY