খ্যাতি থাকলে, তার বিড়ম্বনাও থাকে। এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। সমপ্রতি একটি ক্যাফে থেকে বেরুনোর সময়ে তাকে অনেক ছেলেমেয়ে ঘিরে ধরে। বয়স তাদের সাত-আট থেকে চৌদ্দ-পনেরোর মধ্যে। তাকে দেখে শিশুদের ভালোবাসা ও উচ্ছ্বাসে প্রথমটায় ভালো লাগলেও, আস্তে আস্তে অস্বস্তি বোধ করতে থাকেন জাহ্নবী। প্রথমে জাহ্নবী কয়েকজনের সঙ্গে হেসে হাত মিলিয়েছিলেন।






