বিশাল আয়োজন ও কয়েক হাজার মানুষের উপস্থিতিতে লন্ডনে অনুষ্ঠিত হলো এশিয়ান রেষ্টুরেন্ট এন্ড টেইকওয়ে এওয়ার্ডের আরতার প্রথম অনুষ্ঠান। ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের কাষ্টমার স্বীকৃত সফল এশিয়ান রেষ্টুরেন্ট গুলো থেকে অঞ্চল ভিত্তিক বাছাইকৃত রেষ্টুরেন্ট গুলোকে এওয়ার্ড প্রদানের মাধ্যমে পূর্ব লন্ডনের ও-টু’র ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রবিবার, ৩০শে সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত হয়‘আরটা’র এই প্রথম এওয়ার্ড প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানের অতিথি প্রবীন ব্রিটিশ রাজনীতিক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির লীডার প্রবীন রাজনীতিক স্যার ভিন্স কেবল ব্রেক্সিট পরবর্তী কারী শিল্পের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, ব্রিটিশদের খাদ্যাভাস বদলে দেয়া এশিয়ান কারী আজ স্টাফ সংকটসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন। ব্রেক্সিট কার্যকর হলে ইউরোপীয়ান ইউনিয়নের বাইরে থেকে স্টাফ যোগানের আশ্বাস যে অসার ছিলো এটিতো এখন দিবালোকের মত সত্য।
‘ব্রেক্সিট বেদনাদায়ক ও ব্যয়বহুল’ এমন মন্তব্য করে স্যার ভিন্স কেবল আশা প্রকাশ করে বলেন, ব্রিটিশ কারী মাল্টিকালচারালের ব্রিটিশ নাগরিকদের এক টেবিলে বসায়, ব্রেক্সিট সংকট মোকাবেলায় রাজনীতিকদেরও এভাবে ‘ওয়ান নেশন’ চেতনায় উদ্বুদ্ধ করুক এই শিল্প।






