ডি‌জিটাল নিরাপত্তা অাই‌নের সং‌শোধন চে‌য়ে লন্ড‌নে সাংবা‌দিক‌দের কর্ম‌বিরতি ও সমা‌বেশ

বাংলা‌দে‌শে সদ্য পাশ হওয়‌া ‌ডি‌জিটাল নিরাপত্তা অাইনের ক‌য়েক‌টি ধারার সং‌শোধন চে‌য়ে‌ছেন যুক্তরা‌জ্য প্রবাসী সাংবা‌দিকরা। অাইন‌টির কিছু ধার‌া সং‌শোধন, বাংলা‌দে‌শে পেশাদার ও দা‌য়িত্বশীল সাংবা‌দিকতা সমুন্নত রাখার দাবী‌তে লন্ড‌নে সাংবা‌দিক‌দের প্র‌তীকী কর্ম‌বিরতী, মানববন্ধন ও সমা‌বেশ থে‌কে এ দাবী জানা‌নো হয়।
‌সোমবার বি‌কে‌লে পুর্ব লন্ড‌নের অালতাব অালী পা‌র্কে অনু‌ষ্ঠিত এ সমা‌বে‌শে লন্ড‌নে বাংলা মি‌ডিয়ায় কর্মরত সাংবা‌দিক, কলা-কুশলী, লেখক, ক‌বি, সা‌হি‌ত্যিক ও কলা‌মিষ্টরা অংশ নেন।
বি‌বি‌সি ও ভ‌য়েস অব অা‌মে‌রিকার সা‌বেক ইন্টারন্যাশন্যাল ব্রডকাষ্টার  সাংবা‌দিক ও লেখক শামীম চৌধুরীর সভাপ‌তি‌ত্বে, সাংবা‌দিক মুন‌জের অাহমদ চৌধুরী ও সাইদুল ইসলা‌মের যৌথ প‌রিচালনায় সভায় সংহ‌তি জা‌নি‌য়ে বক্তব্য রা‌খেন সাংবা‌দিক ড. রেনু লুৎফা, বাংলা‌দেশ জার্না‌লিষ্ট এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি কে এম অাবু তা‌হের চৌধুরী, নিউহ্যাম কাউ‌ন্সি‌লের ডেপু‌টি স্পীকার ব্যা‌রিষ্টার না‌জির অাহ‌মেদ, কলা‌মিষ্ট বিপ্লব পোদ্দার, ব্যা‌রিষ্টার এ কে এম হাসনাত, ব্রিট বাংলার  নির্বাহী সম্পাদক অাহাদ চৌধুরী বাবু, বাংলাভাষী সম্পাদক অলিউর রহমান খান, ওয়ান বাংলার সম্পাদক ক‌য়েস অালী, লন্ডন বি‌ডি‌নিউ‌জের ব্যবস্থাপনা সম্পাদক রোমান বখত চৌধুরী, লন্ডন বাংলা প্রেসক্লা‌বের বিভাগীয় সম্পাদক সালেহ অাহমদ, ক‌বি শিহাবুজ্জামান কামাল, চ্যা‌নেল এস এর রেজাউল ক‌রিম মৃধা, বাহার উদ্দীন, নুর বখশ, ত‌রিকত চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY