ধরা পড়েছেন সেই ঠগি

ধীরে ধীরে পর্দা খুলছেন আমির খান। এবার তিনি জানালেন ঠগিদের দলপতির নাম। প্রকাশ করেছেন তাঁর ছবি। ঠগিদের যিনি দলপতি, কেমন ‘লুক’ তাঁর? আজ মঙ্গলবার সকালে ইউটিউবে এসেছে ‘থাগস অব হিন্দোস্থান’ ছবিতে খুদা বক্সের লুক। এই চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ২৫ সেকেন্ডের এই টিজার দেখে অমিতাভ বচ্চনের লুকের ব্যাপারে সহজেই ধারণা করা গেছে। আর এটি নাকি ছবিটিরও ফার্স্ট লুক। এবারই প্রথম তা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

জানা গেছে, ফিলিপ মিডোস টেলরের উপন্যাস ‘কনফেশন অব আ ঠাগ’ এবং ‘কাল্ট অব দ্য ঠাগি’ অবলম্বনে তৈরি হয়েছে ‘থাগস অব হিন্দোস্থান’ ছবির কাহিনি। এ ছবির সময়কাল ১৯ শতকের প্রথম দিক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আমির খান। তাঁর চরিত্রের নাম আমির আলী।

‘থাগস অব হিন্দোস্থান’ ছবির পোস্টার‘থাগস অব হিন্দোস্থান’ ছবির পোস্টার‘থাগস অব হিন্দোস্থান’ ছবিটি মুক্তি পাবে আগামী দীপাবলিতে, ৮ নভেম্বর। যশরাজ ফিল্মস থেকে আগেই জানানো হয়েছে, ভারতে এবং ভারতের বাইরে বড় রিলিজ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত তারা।

‘থাগস অব হিন্দোস্থান’ ছবি নিয়ে দর্শকদের মধ্যে প্রচুর কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। আমির খান ও অমিতাভ বচ্চন ছাড়া এ ছবিতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, ফতিমা সানা শেখ।

LEAVE A REPLY