এক রাতের ব্যবধানে যেন পাল্টে গেল নারী টেনিসের দৃশ্যপট। নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোজে আরিনা সাবালেঙ্কার রাজ্য চুরমার করে ইউএস ওপেনের ট্রফি এবং বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষস্থান—একইসঙ্গে দুটোই নিজের করে নিলেন কাজাখস্তানের তারকা ইয়েলেনা রিবাকিনা। শনিবার রাতে ইউএস ওপেনের হাইভোল্টেজ ফাইনালে গত দুই আসরের চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে জীবনের প্রথম ইউএস ওপেন শিরোপা উঁচিয়ে ধরেন রিবাকিনা।
ফাইনালের লড়াইটি মোটেও সহজ ছিল না। প্রথম সেটে দারুণ আধিপত্য দেখিয়ে ৬-৪ গেমে জয় ছিনিয়ে নেন রিবাকিনা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান চারবারের গ্র্যান্ড স্লামজয়ী সাবালেঙ্কা। রিবাকিনাকে টেক্কা দিয়ে ৭-৫ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।কিন্তু শেষ সেটে আর সাবালেঙ্কাকে কোনো সুযোগই দেননি ২৭ বছর বয়সি রিবাকিনা। ২-১ গেমে ব্রেক পয়েন্ট নেওয়ার পর একের পর এক নিখুঁত শটে কোর্টে দাপট দেখিয়ে ৬-২ গেমে সেট ও ম্যাচ নিজের করে নেন।
এ জয়টি রিবাকিনার জন্য কেবল একটি শিরোপা নয়, বরং ছিল রূপকথার এক ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানো। টুর্নামেন্ট শুরুর মাত্র কদিন আগে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে গুরুতর চোট পান রিবাকিনা। চোট এতটাই মারাত্মক ছিল যে, তিনি ঠিকভাবে হাঁটতেও পারছিলেন না। নিউ ইয়র্কে তার খেলা নিয়ে বড় সংশয় তৈরি হলেও বছরের শেষ গ্র্যান্ড স্লাম আসরে এখন তিনি নতুন রানি।
২০২৩ সালে কোকো গফের কাছে হারের পর ইউএস ওপেনে টানা ১৯ ম্যাচে অপরাজিত ছিলেন সাবালেঙ্কা। এ জয়ের মাধ্যমে সাবালেঙ্কার সেই অপরাজেয় যাত্রা থামিয়ে দিলেন রিবাকিনা। এটি রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম এবং এ বছরের দ্বিতীয় (অস্ট্রেলিয়ান ওপেনের পর)। ২০২২ সালে উইম্বলডন জেতা রিবাকিনার ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করতে এখন কেবল ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটি বাকি।
শিরোপা জিতে যারপরনাই উচ্ছ্বসিত ইয়েলেনা রিবাকিনার কাছে পুরো বিষয়টি যেন এখনো অবিশ্বাস্য লাগছে। তিনি বলেন, ‘কী ঘটেছে, এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। গত কয়েক সপ্তাহে অনেক কিছু অর্জন করেছি।’
সেরেনা উইলিয়ামসের পর টানা তৃতীয় ইউএস ওপেন জেতার অনন্য কীর্তি গড়ার সুযোগ হাতছাড়া করায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন রানারআপ সাবালেঙ্কা। পুরস্কার বিতরণী মঞ্চে সজল চোখে তিনি বলেন, ‘আমি একটু ভালো খেলতে পারলে ভালো লাগত। তবে মনে হয় আগামী বছর সেটা করতে হবে।’অনুকূলে চলে এসেছে।






