‘জিপিটি-৫.৪-সাইবার’

কৃত্রিম বুদ্ধিমত্তার লড়াইয়ে এবার সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওপেনএআই। ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখতে এবং হ্যাকারদের মোকাবিলা করতে প্রতিষ্ঠানটি বাজারে এনেছে তাদের বিশেষায়িত মডেল ‘জিপিটি-৫.৪-সাইবার’। মূলত সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ।‘জিপিটি-৫.৪-সাইবার’ মডেলটি তৈরি করা হয়েছে ওপেনএআই-এর লেটেস্ট ফ্ল্যাগশিপ মডেল জিপিটি-৫.৪-এর ওপর ভিত্তি করে। এটি মূলত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সিস্টেমে থাকা ত্রুটি বা ‘ভালনারেবিলিটি’ দ্রুত শনাক্ত করতে এবং তা সমাধানে সহায়তা করবে। এর ফলে তথ্য ও ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করা অনেক সহজ হবে।