প্রযুক্তির যুগে স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, ব্যবসা থেকে যোগাযোগ—প্রতিটি ক্ষেত্রেই অনলাইনভিত্তিক সেবা আমাদের নির্ভরতার কেন্দ্রে চলে এসেছে। তবে এই সুবিধার বিস্তারের পাশাপাশি অনলাইন জগতে বেড়ে উঠছে এক অদৃশ্য ঝুঁকি—প্রতারণার জাল, যা প্রতিনিয়ত সাধারণ মানুষকে টার্গেটে পরিণত করে মুহূর্তেই নিঃস্ব করে দিচ্ছে। বর্তমানে এটি একটি সংগঠিত, পরিকল্পিত এবং প্রযুক্তিনির্ভর অপরাধব্যবস্থায় পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিপফেইক, নকল ওয়েবসাইট এবং মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে প্রতারকরা এমনভাবে ফাঁদ তৈরি করছে, যা সহজে শনাক্ত করা কঠিন। ফলে অনেক ক্ষেত্রেই সচেতন ব্যবহারকারীরাও অজান্তেই এই প্রতারণার শিকার হচ্ছেন। সম্প্রতি চাঁদপুরের প্রদ্যুৎ কুমার আচার্য (৪৯) মোবাইলে একটি অচেনা অ্যাপ ইনস্টল করে প্রায় অর্ধ লাখ টাকা হারিয়েছেন। এ ঘটনা বিচ্ছিন্ন নয়—দেশজুড়ে প্রতিনিয়ত এমন অসংখ্য মানুষ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। কখনো লোভনীয় অফারের ফাঁদে ফেলে, কখনো ফোনে কথা বলে কৌশলে পিন, OTP বা ব্যক্তিগত তথ্য জেনে নিয়ে, আবার কখনো ভুয়া চাকরি, বিদেশে উচ্চশিক্ষা বা বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারকরা মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, নকল অ্যাপ, ভুয়া ওয়েবসাইট কিংবা পরিচিত পরিচয়ে যোগাযোগ—সবকিছুই এখন এই প্রতারণার মাধ্যম হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে অনলাইন প্রতারণার বিভিন্ন ধরন ও কৌশল সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত জরুরি
Home বিজ্ঞান ও প্রযুক্তি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনকে সহজ, দ্রুত এবং আধুনিক করে তুলছে




