ইরান জানিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তিপূর্ণ পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। মঙ্গলবার আবুধাবি স্ট্র্যাটেজিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভরশীল।






