দেশে বিদ্যুৎ সংকট নিরসনে বড় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে প্রায় ৬০ হাজার কোটি টাকায় নির্মাণ করা হবে ৫৫টি সোলার পাওয়ার প্ল্যান্ট বা সৌরবিদ্যুৎ কেন্দ্র। ইতোমধ্যে এর দরপত্রও আহ্বান করা হয়েছে। কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে ব্যাংকগুলো নাজুক অবস্থায় থাকায় দেশীয় অর্থায়নে এটি সম্ভব নয়, তাই বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আর সে অর্থায়নের নিরাপত্তা নিয়ে সংশয় থাকায় মিলছেন না বিনিয়োগও।ফ্যাসিবাদী সরকারও এমন পরিকল্পনা নিয়েছিল। কিন্তু ৩৭টি সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে দেশীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে ও বিদেশি বিনিয়োগ এনে আত্মসাৎ করায় তা আর আলোর মুখ দেখেনি। এ কারণে মুখ থুবড়ে পড়ে পুরো প্রকল্প। জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকার আগের পরিকল্পনাটি স্থগিত করে নতুন কর্মসূচি নিয়েছে।






