পাকিস্তানে চলমান বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টির প্রেক্ষাপটে জরুরি সহায়তা হিসেবে যুক্তরাজ্য ১.৩৩ মিলিয়ন পাউন্ড ত্রাণ সহায়তা ঘোষণা করেছে। ইসলামাবাদে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহায়তা খাদ্য রেশন, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ভ্রাম্যমাণ চিকিৎসা শিবির, পানীয় জল ব্যবস্থার পুনর্বাসন, সেচ ব্যবস্থার মেরামত, কৃষি ও জীবিকা সহায়তা ইত্যাদি কাজে ব্যবহৃত হবে।শুক্রবার পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।






