গাজার উত্তরের মরাগ করিডোরে খাদ্য সহায়তা নিতে আসা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা।প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই তেইনা ও শাকুশ এলাকার বাসিন্দা, যারা Gaza Humanitarian Foundation (GHF)-এর খাদ্য কেন্দ্র লক্ষ্য করে যাচ্ছিলেন। ট্রাক থেকে খাদ্য বিতরণ হচ্ছিল এমন সময়েই তারা গুলিবিদ্ধ হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মে থেকে জুলাই পর্যন্ত এ ধরনের সহায়তা কেন্দ্রের আশেপাশে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৮৫৯ জন নিহত হয়েছেন। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে ৬ জন প্রাপ্তবয়স্ক মারা গেছেন। শিশুদের মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ৯৩ ছাড়িয়েছে।






