দেশের বড় একটি এলাকা এখন দুর্যোগ পরিস্থিতিতে ভুগছে

চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় গত এক সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতা ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম জেলার কিছু এলাকা, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার অতিবৃষ্টিজনিত দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার বন্যা। সব মিলিয়ে দেশের বড় একটি এলাকা এখন দুর্যোগ পরিস্থিতিতে ভুগছে। দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ সহায়তা নিয়ে বন্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রথম আলোর প্রতিবেদন বলছে, ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি গতকাল চরম আকার ধারণ করেছে। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয় লোকজন বলছেন। এসব উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।গ্রামীণ সড়ক, ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। দুর্গত এলাকায় গতকাল পর্যন্ত বেশির ভাগ মানুষ পানিবন্দী ছিল বলে জানা গেছে। সবাইকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়নি। দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা দুর্গত মানুষকে উদ্ধারে কাজ করছেন। শিক্ষার্থী, স্থানীয় মানুষ ও নানা সংগঠন স্বেচ্ছাসেবী হিসেবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বন্যা পরিস্থিতি গতকাল চরম আকার ধারণ করেছে। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে স্থানীয় লোকজন বলছেন। এসব উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।