স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে

দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ২৯৫ টাকা দাম কমেছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সমিতির মূল্য তদারক কমিটির এক সভায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।