চিকিৎসা নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি

ডান হাতের আঙুলে চিড় নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান তিনি। চিকিৎসা শেষে রাতেই বসুন্ধরার বাসায় ফিরেছেন পরীমনি। শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘অসাবধানতাবশত নিজ ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে। অনেক ফুলে গিয়েছিল আঙুল। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। ছয়-সাত ঘণ্টার মতো হাসপাতালে ছিলাম। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছেন। মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না।’