আকিজ জুট মিলসের পাটজাত পণ্য রপ্তানি শূন্যের কোঠায়

দেশের বেসরকারি খাতে বৃহত্তম পাটকল আকিজ জুট মিলসের পাটজাত পণ্য রপ্তানি শূন্যের কোঠায় নেমেছে। এতে বিপাকে পড়েছেন পাটকলটির মালিক ও শ্রমিকেরা। রপ্তানি কমে যাওয়ায় এ পাটকলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় সাত হাজার কর্মী চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।

ইতিমধ্যে পাটকলটির শ্রমিকদের বিভিন্ন এলাকা থেকে আনা-নেওয়ার জন্য ব্যবহৃত ২৩টি বাস চলাচল গতকাল (১৫ নভেম্বর) থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দূরদূরান্তের শ্রমিকেরা এখন আর যশোরের নওয়াপাড়া শহরে প্রতিষ্ঠিত এ পাটকলে কাজে যোগ দিতে পারছেন না। এতে পাটকলের অধিকাংশ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

বিদেশি ক্রয়াদেশ না থাকা এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কারখানাটি পুরোপুরি সচল রাখা যাচ্ছে না বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।