সময়টা ভালো যাচ্ছে না আমিরের

এমনিতেই তিনি সিনেমা করেন কম। দুই কি তিন বছর পর পর তাঁর সিনেমা মুক্তি পায়। ভক্তরা মুখিয়ে থাকেন আমির খানের নতুন সিনেমা দেখার জন্য। কারণ প্রতি ছবিতেই কিছু না কিছু নতুন চমক নিয়ে হাজির হন অভিনেতা। তবে দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বিরতির ঘোষণা দিলেন আমির। যা তাঁর নতুন সিনেমা দেখতে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘতর করবে।সময়টা ভালো যাচ্ছে না আমিরের। গত আগস্ট মাসে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ডাহা ফ্লপ করেছে। ছবিটিকে ঘিরে নানা ধরনের সমালোচনাও সইতে হয়েছে আমিরকে। এর মধ্যেই খবর রটে, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার আবারও একটি রিমেক ছবিতে অভিনয় করবেন অভিনেতা। শুরু হয় নতুন করে সমালোচনা।