অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে মারা গেছেন। আগামীকাল সকালে মার্চুয়ারি থেকে বারিধারার বাসায় নেওয়া হবে তাঁর মরদেহ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে তাঁর মরদেহ আগামীকাল সোমবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
দুপুর ১২টা ৩০ মিনিটে নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বনানীতে দ্বিতীয় জানাজা বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে সমাহিত করা হবে গাজী মাজহারুল আনোয়ারকে।






