সময়ের অভাবে অনেকেই ঠিকমতো প্রয়োজনীয় সব প্রযুক্তিপণ্য চার্জ করতে পারেন না

প্রতিদিন আলাদা চার্জার দিয়ে স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য চার্জ করতে হয়। কিন্তু সময়ের অভাবে অনেকেই ঠিকমতো প্রয়োজনীয় সব প্রযুক্তিপণ্য চার্জ করতে পারেন না। সমস্যার সমাধান দেবে ‘ওমনিয়া কিউ৫’ ওয়্যারলেস চার্জিং স্টেশন। যন্ত্রটি কাজে লাগিয়ে একসঙ্গে আইপ্যাড, আইফোন, অ্যাপল ওয়াচ, এয়ারপড ও অ্যাপল পেনসিল চার্জ করা যাবে।