পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন, আগুনঝরা ফাগুনের দিন। চোখধাঁধানো গাঢ় লাল রঙের নয়নাভিরাম শিমুলের দিন, এখানে এই আমেরিকাতেও ইতিমধ্যে প্রকৃতিতে আনন্দের ছোঁয়া লাগতে শুরু করেছে। বাংলাদেশে দখিনা বাতাসে আমের মুকুলের ম-ম গন্ধে কোকিলের কুহুতানে ফাগুন যেন এখন উত্তাল বসন্তের হাওয়া বইছে। বাঙালি মেয়েরা লাল শাড়ির ঘোমটা দেয় ফাগুনের প্রথম দিনে।
ফাগুনের প্রথম দিনটি ভালোবাসার বিশেষ দিন, প্রেমিক যুগলের জন্য মনে রাখার দিন। এদিন ফুলের চাক কেউ কেউ মাথায় দেন। প্রকৃতি, ফুল, পাখি, প্রেমিক, প্রেমিকা বসন্ত ছোঁয়ায় ফুলের আনাগোনা হয়। প্রকৃতিতেও যে প্রাণের রঙিন ছোঁয়া আছে এটিই তার বড় প্রমাণ। ভালোবাসার মানুষটির জন্য বিশেষ ভিন্নতার দিন। ভালোবাসার মানুষটি যেন রংধনুর মতো পরিপূর্ণ হয় এই দিনে।






