চ্যাম্পিয়নস ট্রফি হকিতে আজ জাপানের বিপক্ষে জয়ের আশা ছিল না বাংলাদেশের। ড্রয়ের স্বপ্নও দেখেননি আশরাফুল ইসলামরা। শেষ পর্যন্ত জাপানের কাছে আজ বাংলাদেশ দল হেরেছ ৫–০ গোলে।
আন্তর্জাতিক হকি ফেডারেশনের তথ্য অনুযায়ী, জাপানের সঙ্গে কখনো জেতেনি বাংলাদেশ, ড্রও করেনি। আজকের ম্যাচসহ ছয় ম্যাচেই লাল–সবুজের হার। সময়ের ব্যবধানে জাপান অনেক এগিয়েছে। বাংলাদেশ ক্রমেই পিছিয়েছে।






