অস্ট্রেলিয়ার সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। এ চুক্তির ফলে দেশটির ভোক্তা ও ব্যবসায়ীরা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। সরকার মনে করছে এই চুক্তির মাধ্যমে যখন যুক্তরাজ্যের রপ্তানির ওপর শুল্ক উঠে যাবে তখন দেশটির জন্য ১০ দশমিক ৪ বিলিয়ন ডলারের অতিরিক্ত বাণিজ্যের দুয়ার খুলে যাবে। তবে যুক্তরাজ্যের অনেক কৃষক মনে করছেন তারা সস্তা আমদানির ফাঁদে পরতে পারেন।






