কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। গতকাল দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার দিন রাতে ভবন থেকে লাফিয়ে পড়ে তিনজন মারা যাওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া গতকাল ফায়ার সার্ভিস ৪৯ জনের লাশ উদ্ধারের খবর জানিয়েছে।