ইতালি দুর্দান্ত ফর্মে ছিল ঠিকই, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এখনও ইতালির মাঠে নামা বাকি, এমন একটা কথা ঘুরছিল আকাশে। সংশয়বাদীদের সেই সন্দেহটাকেও এক ফুঁৎকারে উড়িয়ে দিলেন ইনসিনিয়া-স্পিনাৎসোলারা। বিশ্বের এক নম্বর দল বেলজিয়ামকে ইউরো থেকে বিদায় করে দিয়েছে তাঁরা। জিতেছে ২-১ গোলে।
গোল করেছেন মিডফিল্ডার নিকোলো বারেল্লা ও উইঙ্গার লরেঞ্জো ইনসিনিয়া। ওদিকে বেলজিয়ামের হয়ে একমাত্র গোলটা লুকাকুর।






