ছোটবেলা থেকে খেলাধুলার পাগল ছেলেটি। ফুটবল-ক্রিকেট দুটোই যেন ছিল তাঁর সমান প্রিয়। খেলতেনও ভালো, তাই ২২ বছরের ওই তরুণের মধ্যে বিপুল সম্ভাবনা দেখতেন স্বজনেরা। হঠাৎ করেই সব ওলট-পালট হয়ে যায়। এক ‘দুর্ঘটনায়’ খেলাপাগল ছেলেটির দুহাতেরই পাঞ্জা উড়ে যায়।
ত্রিপুরার কাজল দের জীবনের শুরুটা এমন। তবে এত বড় দুর্ঘটনা কি দমাতে পেরেছিল খেলাপাগল এই তরুণকে? খেলার মাঠে ফিরতে না পারলেও খেলার টেবিল দাবিয়ে বেড়াচ্ছেন কাজল দে। নিজে খেলছেন, এর সঙ্গে ছোট শিশুদের শেখাচ্ছেন টেবিল টেনিসের অ-আ-ক-খ।






