পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন তথ্য অনুযায়ী ব্রিটেনে বর্তমানে ভারতীয় ধরনের করোনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৯ শতাংশ । গত সপ্তাহে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ১২হাজার ৪৩১ জন।
বিজ্ঞানীদের দেয়া নতুন নাম অনুযায়ী ভারতীয় ধরনের করোনার নতুন নাম করন হয়েছে ডেলটা যা কেন্ট ভ্যারিয়েন্ট আলফাকে ছাড়িয়ে গেছে।
বিজ্ঞানী বলছেন এর ফলে হাসপাতালগুলোতে আবারো রোগী সংখ্যা বাড়ছে। তবে এ জন্য আরো বেশি তথ্যের প্রয়োজন রয়েছে বলেও তারা জানাচ্ছেন।
বর্তমানে ভারতীয় ধরনের করোনা সমগ্র ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে বল্টন, ব্লাকবার্ন এন্ড ডারওয়েন।
অন্যদিকে আশার কথা হচ্ছে ব্রিটেনের প্রাপ্ত বয়স্কদের অর্ধেকের বেশি মানুষ করোনার উভয় ডোজ টিকা গ্রহন করেছেন। বৃহস্পতিবার এই মাইল ফলক অর্জন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হেলথ সেক্রেটারী। এদিকে করোনার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন প্রধানমন্ত্রী বরিসজনস।






