২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৩৮১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ২,৪৪৫ জন, বুধবার ছিলো ২,১৬৬ জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ১৬ হাজার ৬২৩ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৫ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ২২ জন, বুধবার ছিলো ২৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৫১৭ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৪৯৭ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ৪২ লাখ ১৬ হাজার ৮৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৪৫ লাখ ৩২ হাজার ৮৭৫ জন।