শনিবার ভোরে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সংগীতাঙ্গনের দুই পরিচিত বাদ্যযন্ত্রী হানিফ আহমেদ ও পার্থ গুহ । এই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মাইক্রোবাসটিতে থাকা তরুণ গায়িকা বিউটি খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন এই কণ্ঠশিল্পী। কক্সবাজারগামী সেই গাড়িতে আরও ছিলেন গিটারবাদক রাহাত পাপ্পু আর কি-বোর্ডিস্ট নন্দন। তাঁরা সবাই মিলে একটি মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিলেন কনসার্ট করতে। তাঁদের মধ্যে বেজ গিটারিস্ট রাহাত দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি জানালেন, গাড়ির একদম প্রথম সিটে ছিলেন তিনি।






