প্রথম ম্যাচেও যে খুব আহামরি খেলেছিলেন তা নয়। কিন্তু গতকাল সুইডেন ম্যাচে যা খেলেছেন, তাতে ছাড়িয়ে গেছেন আগের ম্যাচের বাজে পারফরম্যান্সকেও। ৮৩ মিনিটে অহেতুক চ্যালেঞ্জ করতে গিয়ে দ্বিতীয় কার্ডও দেখেছেন। সামনের ম্যাচে এই লাল কার্ড দেখার জন্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না জেরোম বোয়েটেং। তাতে জার্মানির জন্য শাপে বরই হয়েছে!
ক্রুস না থাকলে হয়তো বিশ্বকাপ থেকে বাদ পড়ে বোয়েটেংয়ের খারাপ পারফরম্যান্সের মাশুল দিত জার্মানি। শেষ পর্যন্ত এমন চড়া মূল্য দিতে হয়নি। তবে এতে ফুটবল পণ্ডিতেরা থেমে থাকবেন কেন? বোয়েটেংকে একদম ধুয়ে দিয়েছেন রয় কিনও গ্যারি নেভিলের মতো ফুটবল পণ্ডিত ও তারকারা।






