গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ফেসবুকে এক চীনা গবেষকের একটা লেখা প্রকাশ করেছেন। কেন চীন ভারতের চেয়ে বেশি উন্নতি করছে, তা নিয়ে লিখেছেন কেমব্রিজের এই কৃতী মেধাবী। জানুস সোহু নামের এই গবেষক লিখেছেন, চীন তাদের প্রবাসী কৃতী গবেষক, বিজ্ঞানী, পণ্ডিতদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য নানা রকমের অত্যন্ত আকর্ষণীয় উদ্যোগ নিয়েছে। যেমন তিনি লিখছেন, সম্প্রতি চীনের ওয়েনঝু শহর থেকে বিলেতের অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিরা এসেছিলেন, তাঁরা সেখানকার চীনা ছাত্রদের পড়াশোনা শেষে তাঁদের শহরে ফিরে যাওয়ার জন্য ‘প্রার্থনা’ জানিয়েছেন।






