নতুন বেশ কিছু নিয়ম আনার পরিকল্পনা করেছিল ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। কিন্তু তা নিয়ে নানা সমালোচনা হয়। সমালোচনার মুখে এবার সিদ্ধান্ত বদল করে ফেলল হোয়াটসঅ্যাপ। নতুন নিয়ম এখনই চালু হচ্ছে না। তিন মাস পর নতুন নিয়ম কার্যকর হবে।
হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক তৈরি হয় কিছুদিন আগেই। এমনকি দিল্লি হাইকোর্টে হয়েছিল জনস্বার্থ মামলাও। কয়েক কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই অ্যাপ ছেড়ে টেলিগ্রামের মতো অ্যাপগুলো ব্যবহার করা শুরু করেছিল। এসব পরিস্থিতির কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নিল ফেসবুকের মালিকানাধীন সংস্থা হোয়াটসঅ্যাপ।




