চলে গেলেন তারহীন যোগাযোগের অন্যতম পথিকৃৎ নরম্যান আব্রামসন

তারহীন বা ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কের অন্যতম পথিকৃৎ নরম্যান আব্রামসন মারা গেছেন। ৮৮ বছর বয়সে ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে নিজ বাড়িতে তাঁর মৃত্য হয়। গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

‘অ্যালোহানেট’ তৈরির জন্য পরিচিত ছিলেন আব্রামসন। এটি প্রথম যুগের ওয়্যারলেস নেটওয়ার্ক, যা পরবর্তী প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবনে পথ দেখায়। এ প্রযুক্তি আধুনিক কৃত্রিম উপগ্রহ, মুঠোফোন ও কম্পিউটার নেটওয়ার্কে এখন ব্যবহৃত হয়।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ত্বকের ক্যানসারে ভুগছিলেন আব্রামসন, যা তাঁর ফুসফুসেও ছড়িয়ে পড়েছিল।