পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে তিনজন ভারতীয় সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের বাহিনীর মধ্যে লড়াইয়ে তিন সেনা সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শুক্রবার সীমান্তের কেরান সেক্টরে হতাহতের এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সীমান্তের কেরান সেক্টরে পাকিস্তানি সেনাদের গোলার আঘাতে তিনজন ভারতীয় সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন।

ভারতশাসিত কাশ্মীরের পুলিশ বলেছে, হামলায় তিনজন বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। তাঁদের মধ্যে একজন তাঁর দুটি পা হারিয়েছেন।