সরকারের বেনিফিট কাটের কারনে টাওয়ার হ্যামলেটসের শিশুরা সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রমান পাওয়া গেছে। ডিপার্টমেন্ট অব ওয়ার্ক এন্ড পেনশনের তথ্য এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক গবেষনায় দেখা গেছে ২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসের ১৯৯৭ পরিবার বেনিফিট কেপের আওতায় চলে যায়।






