মাদকাসক্ত ২৬ পুলিশ সদস্যকে চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, একজন সাধারণ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেভাবে মাদকের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ শনিবার সকালে মিরপুরের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনারের নতুন কার্যালয় উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন।






