পেঁয়াজের দাম আর কমছে না। ঢাকার খুচরা বাজারে গতকাল বৃহস্পতিবার দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হয়। বিক্রেতারা পাবনা, রাজশাহী ও মানিকগঞ্জের পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকা কেজিতেও বিক্রি করেন। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা দরে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক মাস আগের তুলনায় এখন পেঁয়াজের দর ১১৯ থেকে ১৭২ শতাংশ বেশি।






