৭ অক্টোবরের আগে শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ

বিসিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শ্রীলঙ্কা থেকে সবুজ সংকেতের অপেক্ষায় অনেকটা সময় চলে যাওয়ায় সিরিজ পেছানো প্রায় নিশ্চিত হয়ে পড়ে। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শ্রীলঙ্কা যাওয়ার নতুন সম্ভাব্য তারিখ জানালেন। সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।