ইন্টারনেটের দুনিয়ায় ডোমেইন নামের নিবন্ধন সংখ্যা বেড়ে ৩৩ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। ২০১৮ সালের প্রথম প্রান্তিক অর্থাৎ প্রথম তিন মাসে ১৪ লাখ ডোমেইন নাম নিবন্ধন হয়েছে। এতে সব টপ লেভেল ডোমেইনস (টিএলডিএস) মিলে ডোমেইন নিবন্ধনসংখ্যা ৩৩ কোটি ৩৮ লাখে দাঁড়িয়েছে। মঙ্গলবার ইন্টারনেট নিরাপত্তা ও ডোমেইন নামের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা ভেরিসাইন এ তথ্য প্রকাশ করেছে।




