অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রযুক্তির সাহায্যে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু স্যামুয়েল উমতিতির বোধ হয় হঠাৎ করেই ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গডে’র স্মৃতিটা খুব করেই মনে পড়ল। বিদ্যেটা নিজের মতো করে ফলাতে গিয়ে তিনি আরেকটু হলে বিশ্বকাপে ফ্রান্সের প্রথম ম্যাচটিই মাটি করে দিতে বসেছিলেন বাঁচিয়েছেন পল পগবা। ৮১ মিনিটে তাঁর গোল ফ্রান্সকে এনে দিয়েছে শুভসূচনা।






