কাল সৌদি আরবে ঈদ। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ শেষ হতে হতেই সে খবর জানা গেল। এর আগেই অবশ্য জানা হয়ে গেছে, ঈদ আনন্দ ঠিক তেমনভাবে পাওয়া হবে না। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়া ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি আরবকে।উদ্বোধনী অনুষ্ঠান তৃপ্ত করতে পারেনি কাউকে। প্রথম ম্যাচ করতে পারবে এমন আশাও খুব একটা করা হচ্ছিল না। একে তো র্যাঙ্কিংয়ের বিচারে প্রতিযোগিতার সবচেয়ে দুর্বল দুই দলের খেলা। তার ওপর দুই দলেই নেই কোনো তারকা খেলোয়াড়। নিরপেক্ষ দর্শকের জন্য খুব একটা আহামরি আকর্ষণ নয়। একদিকে দুই প্রান্ত ব্যবহার করে খেলছে রাশিয়া, টিকিটাকার অপভ্রংশ দেখানোর চেষ্টা চালিয়ে গেছে সৌদি আরব। কার্যকরী ফুটবলে উদ্বোধনী দিনটা তাই নিজেদের করে নিয়েছে রাশিয়া।






