জোলি নয়, অ্যানিস্টনের সঙ্গেই সুখী ছিলেন ব্রাড পিট

২০১৪ থেকে ২০১৯—দীর্ঘ পাঁচ বছর অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে সংসার করেছেন হলিউডের অন্যতম হার্টথ্রব ব্র্যাড পিট। এর আগে পাঁচ বছর সংসার করেছেন হলিউডের আরেক অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গেও। জোলির সঙ্গে বিচ্ছেদের পর এখন পর্যন্ত একাই আছেন পিট। এরই মধ্যে বাতাসে গুঞ্জন, জোলি নয়, অ্যানিস্টনের সঙ্গেই নাকি বেশি সুখী ছিলেন পিট!

মার্কিন সংবাদমাধ্যম রাডার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেখা হয়েছিল পিট ও অ্যানিস্টনের। মঞ্চের পেছনে দুজনকে বেশ হাসিখুশি সময় কাটাতেও দেখা গেছে। সেখানেই নাকি দুজনের পাঁচ বছরের সংসারের সুখময় স্মৃতি রোমন্থন করেছেন অ্যানিস্টন।