২৭৮ কেজি ব্লুফিন টুনা কেনা হলো ৩১ লাখ ডলারে

জাপানের টোকিও শহরে মাছের বাজারে নতুন বছরের প্রথম নিলাম হয়েছে। আর সেই নিলামে আগের রেকর্ড ভেঙে দিয়ে চড়া দামে বিশাল টুনা মাছ কিনেছেন সুসি সম্রাট কিয়োশি কিমুরা। তিনি ৩১ লাখ ডলারে ২৭৮ কেজি ওজনের ব্লুফিন টুনা মাছ কিনেছেন।এই প্রজাতির টুনা মাছ এখন বিলুপ্তপ্রায়।

কিয়োশি কিমুরা পরিচিত ‘টুনা সম্রাট’ নামে। ২০১৩ সালে তিনি ১৪ লাখ ডলারে নিলামে টুনা মাছ কেনেন। সেটিও ছিল রেকর্ড দাম। তবে এবার নিজের সেই রেকর্ডও ভাঙলেন কিমুরা। সুসি কোম্পানির মালিক কিয়োশি কিমুরা নিলামে চড়া দামে নিয়মিত ভালো টুনা মাছ কিনে থাকেন। নববর্ষের প্রথম প্রহরে এই নিলাম অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY