২০২০ সালের ২৩ অক্টোবর ‘ধোঁয়া’ নামের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পপি। প্রযোজকের কাছ থেকে সাইনিং মানি হিসেবে নেন এক লাখ টাকা। এ বছরের মার্চে ছবির শুটিং শুরুর কথা ছিল। তবে কাজ শুরুর আগে চুক্তির খবরটি মিডিয়াতে প্রকাশ না করার অনুরোধ করেন পপি। খবর গোপনই রাখেন ছবির পরিচালক ও প্রযোজক। এর মধ্যেই ছবির অন্য সব প্রস্তুতিও চলতে থাকে
কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। মুঠোফোন-হোয়াটসঅ্যাপ সব বন্ধ। নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন ছবির প্রযোজক ও পরিচালক। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও ছবির কাজ শুরু করতে পারছেন না তাঁরা। এতে ক্ষতির মুখে পড়েছেন ছবির প্রযোজকেরা।






