দেশের বাজারে দুটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)। নোভা থ্রি আই ফোনে দুই হাজার এবং ওয়াই নাইন-২০১৮ ফোনে ১ হাজার ৬০০ টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দাম কমানোর পর নোভা থ্রি আই এখন ২৬ হাজার ৯৯০ টাকা এবং ওয়াই নাইন-২০১৮ এখন ১৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।
উল্লেখ্য, হুয়াওয়ে নোভা আই ফোনটিতে আছে ৬ দশমিক ৩ ইঞ্চির ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে, ২৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সরবিশিষ্ট ডুয়াল ফেসিং ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেন্সর, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সরবিশিষ্ট রিয়ার ক্যামেরা। ফোনটিতে আরও আছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবির রম।






