স্টিফেন হকিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিজ্ঞান বক্তৃতা

স্টিফেন হকিংয়ের প্রথম মৃত্যুবার্ষিকী এবং আইনস্টাইনের ১৪০তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার প্রথম আলোর একটি বক্তৃতা আয়োজন করে। প্রথম আলোর সভাকক্ষে বক্তৃতাটি অনুষ্ঠিত হয়। আগে নিবন্ধনের মাধ্যমে সব বয়সের জন্য উন্মুক্ত এ বক্তৃতায় অংশ নেন শতাধিক শ্রোতা। ‘আইনস্টাইন, স্টিফেন হকিং ও মেরেলিন মনরো’ শীর্ষক বক্তৃতাটি প্রদান করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।

মুনির হাসান বক্তৃতায় গত এক শ বছরের বিজ্ঞানের গতিধারা তুলে ধরেন। তিনি দেখান, আইনস্টাইন ১৯০৫ সালে যে বৈজ্ঞানিক গবেষণাগুলো করেছিলেন, তার পূর্ণতা পায় ১৯১৬ সালে। তাঁর ওই সময়ের বৈপ্লবিক ধারণাগুলো বিজ্ঞানের গতিপথই পাল্টে দেয়, অজানা অনেক রহস্য উন্মোচন করে। কিন্তু পরবর্তী সময়ে আইনস্টাইনই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তার ক্ষেত্রে ঔদার্য হারিয়ে ফেলেন। তাই ১৯২৭ সালের সলভে কনফারেন্সে তিনি তৎকালীন বিজ্ঞানের একদম নতুন ধারণাগুলো, যেমন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানতে পারেননি। এমনকি নিজের সাধারণ আপেক্ষিকতা থেকে উদ্ভূত মহাবিশ্বের সম্প্রসারণের ধারণারও তিনি বিরোধিতা করেন। পরবর্তী সময়ে প্রমাণিত হয়, মহাবিশ্বের আসলেই সম্প্রসারণ হচ্ছে।

LEAVE A REPLY