সুকেশের ২০০ কোটি রুপি অর্থ পাচার

সুকেশ চন্দ্রশেখরের অর্থ পাচার মামলা নিয়ে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তদন্ত করছে। আর এই মামলা ঘিরেও নতুন নতুন তথ্য বের হচ্ছে। এই মামলায় বলিউডের দুই অভিনেত্রী নোরা ফতেহি ও জ্যাকুলিনের নাম উঠে এসেছে। অভিযোগ, তাঁরা এই অর্থ পাচারে জড়িত। তবে আরেকটি সূত্র বলছে, তাঁরা সুকেশের ২০০ কোটি রুপি অর্থ পাচার মামলার শিকারমাত্র। এই দুই বলিউড অভিনেত্রীকে মামলার সাক্ষী হিসেবে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।