প্রবীণ কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের রচিত প্রথম কাব্য গ্রন্থ ‘গড়ে তুলি সুন্দর পৃথিবী’ গ্রন্থের প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে ২৩ ডিসেম্বর সোমবার। পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে আয়োজিত বই প্রকাশনা অনুষ্ঠানে লেখক, সাংবাদিক, কবিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিউনিটি নেতা শাহগীর বখত ফারুকের সভাপতিত্বে ও সাংবাদিক তাইছির মাহমুদ এবং খান জামালের পরিচালনায় প্রকাশনার অনুষ্ঠানে পূর্বে লেখককে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়।
কাব্যগ্রন্থটিতে মুসলিম বিশ্বের নিপিড়িত নির্যাতিত মুসলিম সম্প্রদায়ের করুন আর্তনাতের কথা তুলে ধরার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার আহবান জানান লেখক কে এম আবু তাহের।






